বিয়ানীবাজারে ৯০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে ফেনসিডিলের চালানসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ৯০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, একটি পিকআপ গাড়ি ও একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাসেল আহম্মদ (৩০) সিলেটের জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামের জামাল আহম্মদের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed