৮দিনেও মিলেনি ছাগলনাইয়ায় করোনা টেস্ট রির্পোট!
মোঃ মিরাজ উদ্দিন, ফেনী প্রতিনিধি: গত ৮ জুনের পর থেকে এই পর্যন্ত ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে পাঠানো সম্ভাব্য করোনা রুগীদের নমুনা নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে এখনো পরীক্ষা না হওয়ায় ফলাফল পাওয়া যায়নি। তবে গত টানা তিনদিন ফেনীর অন্যান্য উপজেলার নমুনা পরীক্ষা ও ফলাফল আসলেও ছাগলনাইয়া উপজেলার নমুনা পরীক্ষা না হওয়ায় ফলাফল পাওয়া যাচ্ছে না।
ফলাফল প্রাপ্তির দীর্ঘ সূত্রিতার ফলে ছাগলনাইয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। ছাগলনাইয়া থেকে এ পর্যন্ত মোট পাঠানো নমুনা সংখ্যা ৪৪১ টি, ফলাফল পাওয়া গেছে মাত্র ২৮৫ টির, ফলাফল বাকি আছে এখনো ১৫৬ টি নমুনার। ফলাফল পাওয়া গেছে ৮ জনু পর্যন্ত পাঠানো নমুনার।
এরই মধ্যে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে হোম কোয়ারেন্টাইনে, এ কারনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি সঠিক ব্যখ্যা দিতে পারেননি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed