বেশি সংক্রমিত এলাকা লকডাউন করা হবে: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: যেসব এলাকায় করোনাভাইরাসের বেশি সংক্রমণ রয়েছে সেসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সংসদে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান। খবর বাসসের
প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি সেখানে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যাতে ওখান থেকে সংক্রমণ আর না ছড়ায়। তিনি বলেন, এটা তো বাস্তবতা, করোনার ভয়ে আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না। তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed