Main Menu

সিলেটের কুদরতউল্লাহ মসজিদের ইমাম আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারের কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)।

শনিবার (১৩ জুন) রাত ১১টায় সোবহানীঘাটস্থ নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র, ২ কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা রোববার (১৪ জুন) বেলা ২টায় কুদরতউল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর ধরে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছেন।

তাঁর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে।

Share





Related News

Comments are Closed