Main Menu

গোলাপগঞ্জে করোনায় আ.লীগ নেতার মৃত্যুতে শোক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গেলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯ টায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মতিন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুয়েদ আহমদ ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ। এক শোকবার্তায় তারা বলেন, আমার বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরামর্শদাতাকে হারালাম। তার মৃত্যুতে বাঘ ইউনিয়ন আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন শোকাহত পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন, এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মতিন মিয়া সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

Share





Related News

Comments are Closed