সিলেটে স্বাস্থ্যবিধি না মানায় ২৭৯ জনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার ‘রেড জোন সিলেটে’ লোকজনকে স্বাস্থ্যবিধির আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। তবু বিপজ্জনক এ অঞ্চলে কিছু মানুষ চরম অসচেতন, মানছেন না স্বাস্থ্যবিধি।
আজ বৃহস্পতিবার (১১ জুন) অভিযানের তৃতীয় দিনে নগরসহ সিলেটের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগর ও সিলেটের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৭৯ জনকে জরিমানা করা হয়।
জনগণের স্বাস্থ্যবিধি অনসুরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের এসব জরিমানা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে সিলেট মহানগর এলাকায় ৮টি এবং উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে উপজেলা পর্যায়ে ১১টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে জনগণের স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করা হয়। দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে সমগ্র জেলায় সর্বমোট ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed