‘রোগীদের সেবা না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক বলে অভিহিত করে ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১১ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রোগীদের ন্যুনতম সেবা দিতে অপারগতা জানালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল ও সীলগালা করে দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
এমন মহামারী পরিস্থিতিতে ৫০ শয্যার অধিক হাসপাতাল গুলোকে সকল রোগীর চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, সিলেটে সংক্রমণ বাড়ছে, তাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি শাহপরান হাসপাতাল ও দক্ষিণ সুরমা হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি নগরীর আরও দুটি বেসরকারি হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
দ্রুততার সঙ্গে নমূনা পরীক্ষার ফলাফল পেতে আরও পরীক্ষা বুথ ও পিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed