নবাবগঞ্জে মহাসড়ক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাদুরীয়া বাজারের পশ্চিম হলাইজানা এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০ টায় ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
মরদেহের মুখ ও শরীরের কিছু অংশ থেতলে যাওয়া অবস্থায় সড়কের ওপর পড়েছিলো। ধারনা করা হচ্ছে সড়ক দিয়ে চলাচলকারী ট্রাক অথবা বাসের চাকায় থেতলে গেছে ওই বৃদ্ধের মুখসহ দেহ।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চালিক মহাসড়কে হলাইজানা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের মুখের উপর দিয়ে চলন্তগাড়ীর চাকা যাওয়ার কারণে মুখ থেতলে মাথার মগজ বেরিয়ে গেছে। সে কারণে স্থানীয়রা নিহত বৃদ্ধের লাশ দেখে চিনতে পারছেন না। বৃদ্ধকে দেখে কিছুটা প্রতিবন্ধী মনে হচ্ছে’। নিহত বৃদ্ধের মুখে বড়বড় দাড়ি রয়েছে। পরনে একটি লুঙ্গী থাকলেও গায়ে কোন জামা না থাকলেও লাশের পাশে পায়ের জুতা ছিল।
স্থানীয় ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.আসমান জামিল বলেন, ‘আঞ্চলিক মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ পাওয়া গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন,‘অজ্ঞাত এক বৃদ্ধের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসি খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed