সিলেটে আরও ৯১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। বুধবার ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ৯১ জন। তন্মধ্যে মঙ্গলবারের দ্বিতীয় ধাপের নমুনা পরীক্ষায় ৩৬ জন এবং আজ বুধবার আরো ৫৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।
তিনি জানান, আজ বুধবার ওসমানীর পিসিআর ল্যাবে আরো ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ১৭৯টি নমুনা পরীক্ষা করে এই ৫৫ জনকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দ্বিতীয় ধাপের নমুনা পরীক্ষায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে ৩২ জন সিলেট জেলার বাসিন্দা।
আজ বুধবার শনাক্ত ৫৫ জনের মধ্যে ৫৩ জন সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট আক্রান্ত ৯১ জনের মধ্যে রয়েছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বাস্থ্যকর্মী।
তবে মঙ্গলবার (৯ জুন) রাতে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ৩৩ জনের করোনা শনাক্ত হয়। তবে তারা কোন জেলার তা এখনও জানা যায়নি। তাদের ঠিকানা জানা না যাওয়ায় প্রতিবেদনের জেলাভিত্তিক তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এ নিয়ে বুধবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৮৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭৪, সুনামগঞ্জে ৩৫১, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪১৫ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১৩১ জন, সুনামগঞ্জে ৮৭, হবিগঞ্জে ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৬২ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে চারজন জন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed