চুনারুঘাটে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টায় উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আ. গফার উপজেলার দিমাগুরুন্ডা গ্রামের বাসিন্দা। নিহতের বয়স আনুমানিক ৮৫ বছর।
জানা যায়, মো. আ. গফার গণেশপুর বাজার থেকে নিজবাড়ী দিমারুন্ডায় ফিরছিলেন। হঠাৎ পথিমধ্যে গণেশপুর গ্রামে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed