করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান বলে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খান তিন দিন ধরে ইমপালস হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন।
উল্লেখ্য, ডা. জলিলুর রহমান খানকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে এক হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed