গাজীপুরে মার্কেটে ডাকাতি, ৯ ডাকাত গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বেগমপুর এলাকার রাজশাহী মার্কেটে ডাকাতির ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার ও ২৩টি বিভিন্ন মডেলের মোবাইল সেট উদ্ধার করা হয়।
মঙ্গলবাব দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার শামসুন্নাহার।
গত ১৬ মে রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই মার্কেটের নৈশপ্রহরীকে বেঁধে রেখে বিভিন্ন দোকান থেকে নগদ ৪ লাখ ৯৪ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ২৯০ ভরি রূপা ও ২৩টি বিভিন্ন মডেলের মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে।
এই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করে মার্কেট কর্তৃপক্ষ। এর আলোকে শরিয়তপুর ও গাজীপুরসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার দায়ে ৯ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্ধ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed