Main Menu

গাজীপুরে একদিনে ১১৮ জনের করোনা শনাক্ত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৯১১ জন। এছাড়া গত ২৪ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ১৮ জনের।

গাজীপুর জেলা সিভিল সার্জন সার্জন ডাঃ খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ১১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এসময়ে নতুন করে মারা গেছে ৩ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে কালিগঞ্জ উপজেলায় ১ জন, কালিয়াকৈর ১১ জন, কাপাসিয়ায় ১৫ জন, শ্রীপুরে ৬১ জন এবং গাজীপুর সদর উপজেলা ও গাজীপুর মহানগর এলাকায় ৩০ জনের করোনা শানাক্ত হয়।

এপর্যন্ত উপজেলা ভিত্তিক করোনা আক্রান্ত হয়েছে কালিয়াকৈরে ১৯৮ জন, শ্রীপুরে ১৭৯ , কালিগঞ্জে ১৬২, কাপাসিয়ায় ১২৯ জন এবং গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় ১২৪৩ জন।

Share





Related News

Comments are Closed