৭ ও ৮ জুনের ফ্লাইটও বাতিল করল বিমান
বৈশাখী নিউজ ডেস্ক : যাত্রী কম থাকায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবি ও সোমবার (৭ ও ৮ জুন) কোনো ফ্লাইট পরিচালনা করবে না বিমান সংস্থাটি। এ নিয়ে টানা সাতদিনের ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। তবে চলাচল করছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, যাত্রী সংকটের কারণে সামনের দুদিনের ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইনসটি। আর আগে ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শনিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। সেখান থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আসা হবে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান। তবে ফ্লাইট চালুর দ্বিতীয় দিন ২ জুন ও তৃতীয় দিন ৩ জুন যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। ৪ জুন টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed