Main Menu

পাহাড়ি ঢলে ঢাকা-সিলেট মহাসড়কে ভাঙন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দিনের প্রবল বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাক-সিলেট পুরাতন মহাসড়কে ভাঙন ধরেছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান থেকে সাতছড়ি জাতীয় উদ্যান পর্যন্ত কয়েকটি স্থানে এ ভাঙন দেখা গেছে। ছোট বড় ৫টি ব্রিজ হুমকির মুখে পড়েছে এই ভাঙনে।

Manual2 Ad Code

গত বৃহস্পতিবার রাত থেকে টানা তিন দিন উপজেলায় প্রবল বর্ষণে চা বাগান ও পাহাড়ি ছড়ার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ছড়ার পানির প্রবল স্রোতে চন্ডিছড়া চা বাগান থেকে সাতছড়ি জাতীয় উদ্যান পর্যন্ত মহাসড়কের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

Manual5 Ad Code

শনিবার (৬ জুন) সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্ষণ বৃদ্ধি পেলে মহাসড়কের আরো কয়েকটি স্থানে ভাঙন দেখা দিবে। বন্ধ হয়ে যেতে পারে পুরাতন মহাসড়কের যান চলাচল।

চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর মহাসড়কের ভাঙনস্থল পরির্দশন করেছেন। জরুরিভাবে মহাসড়ক রক্ষনাবেক্ষন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের তিনি জানান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code