Main Menu

বিশ্বে আক্রান্ত ছাড়াল ৬৬ লাখ, মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই থামছে না বরং করোনা ভাইরাসে হু হু করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬৬ লাখ। আর মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৬৬ লাখ ছাড়ায়। এই তালিকায় দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট আক্রান্ত ১৮ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।

Manual5 Ad Code

পরের স্থানেই রয়েছে ব্রাজিল, লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার। তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৪০ হাজার। এই তালিকায় চতুর্থস্থানে যুক্তরাজ্য, আক্রান্ত ২ লাখ ৮৩ হাজার। পঞ্চমস্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৪০ হাজার।

Manual1 Ad Code

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই করছে। এক লাখ ৮ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। তাদের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ছুঁই ছুঁই। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার; ব্রাজিলের উত্থানে চতুর্থস্থানে নেমে গেছে ইতালি, ৩৩ হাজার ৬০০। পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার মৃত্যু নিয়ে।

করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। এরই মধ্যে সুস্থ হয়েছেন সাড়ে ২৮ লাখ মানুষ। চার লাখ ৮৫ হাজার সুস্থ নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দুই লাখ ৩৮ হাজার সুস্থ নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল। তৃতীয়স্থানে আছে রাশিয়া ২ লাখ ৪ হাজার।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code