সিলেট নগরীতে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় আমির হত্যা মামলায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মীর্জা আফতাবুল ইসলাম মকবুলের ছেলে মীর্জা আতিক (২৬) ও সিলাম টিলাপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে আওলাদ হোসেন (৩০)।
গত ২৬ মে সিলেট নগরের সুবিদবাজারে ছুরিকাঘাতে খুন হন শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে আমির হোসেন (২৫)। এ ঘটনায় ২ জুন মঙ্গলবার দুপুর দুইটার দিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে মির্জা আতিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সিএনজি অটোরিকশাচালক আওলাদ হোসেনকে। জব্দ করা হয় ঘটনায় ব্যবহৃত অটোরিকশাও।
জিজ্ঞাসাবাদে আসামিরা খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, তারা দুজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed