Main Menu

হবিগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন। আর মারা গেছেন একজন।

বুধবার (৩ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই তাদের দেহে করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, আক্রান্তরা সদর ও চুনারুঘাটের বাসিন্দা।

Share





Related News

Comments are Closed