Main Menu

হবিগঞ্জে মাস্ক না পরায় ৩৯ জনকে জরিমানা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় একটানা ৬৬ দিন সাধারণ ছুটির পর সীমিত আকারে সবকিছু খুলে দিয়েছে সরকার। গণপরিবহন চলাচলের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এ ঘোষণার পরপরই সাধারণ মানুষের পদচারণায় সরব হয়ে উঠেছে সারাদেশ। তবে শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে বের হতে হবে। কিন্তু সে নির্দেশনা প্রায় ভুলতে বসেছে দেশবাসী! এখনো রয়েছে সচেতনার অভাব। গণপরিবহন সহ রাস্তাঘাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

Manual7 Ad Code

দেশের বিভিন্ন স্টেশন টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে শারীরিক দূরত্ব নিশ্চিত করা যায়নি। এমনকি অনেকের মুখে মাস্ক পরতে দেখা যায়নি।

Manual7 Ad Code

এ দিকে করোনা মহামারীর কারণে হবিগঞ্জেও ছিল লকডাউন। শর্ত সাপেক্ষে পরীক্ষামূলক লকডাউন শিথিল করে সরকার। শর্ত ছিল যে সর্ব অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। এবং বাইরে গেলে জনসাধারণ অবশ্যই মুখে মাস্ক পরবে। কিন্তু হবিগঞ্জে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, বাহিরে বের হলে অনেকেই পড়ছেন না মুখে মাস্ক।

Manual2 Ad Code

অবস্থা বেগতিক দেখে বুধবার (৩ জুন) সকাল ১০ টায় জেলা সার্কিট হাউজের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামাজিক দূরত্ব না মানা ও মুখে মাস্ক না পরার কারণে, একশত টাকা করে ৩৯ জনকে জরিমানা করা হয়। প্রথম বারের মতো তাদের সতর্ক করে দেওয়া হয়।

পরবর্তীতে বাহিরে বের হলে যেন অবশ্যই মুখে মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। অন্যথায় জেল ও জরিমানা করা হবে। ভ্রাম্যমাল আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু নাঈম মিয়া, জহিরুল ইসলামসহ একদল পুলিশ সদস্য।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code