নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুইজনের মধ্যে একজন চার বছরেব শিশু সদর ইউনিয়নের ছোচাউড়া গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে সিয়াম (৯) এবং অন্য একজন হলো মাজহারুল ইসলাম (৪)। সিয়াম নদীতে আর মাজহারুল পুুকুরে ডুবে মারা যায়।
পরিবারের কাছ থেকে জানা যায়, রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে মাজহারুল ইসলাম ভাত খেয়ে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ের আম গাছের নিচে খেলা করা অবস্থায় পুকুরে পড়ে যায়।
এসময় পাশে থাকা অন্য একটি ছেলের চিৎকারে লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামের সিয়ামের স্বজনেরা জানায়, দুপুরের দিকে সিয়াম কংস নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।
সিয়াম নানার বাড়িতে নদীর ঘাটে মায়ের সাথে গোসল করতে যায়। এসময় নিহতের মা ইয়াসমিন কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। নদীর প্রবল স্রোতে শিশুটি তলিয়ে যাওয়ার দৃশ্য তার সমবয়সি আরেকটি শিশু দেখতে পায় এবং তার চিৎকারে তার মা ও আশেপাশের লোকজন জমায়েত হয়। তারা জাল ফেলে উদ্ধারের চেষ্টা চালায়।
পরে স্থানীয় এক ডুবুরি বিকালের দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত সিয়ামের বাবা আরেকটি বিয়ে করায় দীর্ঘ ছয় বছর ধরে নানা মোফাজ্জল হোসেন ফনি মিয়ার বাড়িতে থেকে বড় হচ্ছিল। এঘটনায় সিয়ামের নানার বাড়িতে শোকের ছায়া নেমেছে।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম পানিতে ডুবে সিয়ামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed