করোনায় আক্রান্ত সাড়ে ৪ সহস্রাধিক পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাড়ে ৪ হাজারেরও বেশি পুলিশ সদস্য ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন পুলিশ সদস্য।
আজ শুক্রবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৫৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাহিনীটির ১৫ সদস্য।
তবে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশিরভাগই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ প্রধান বেনজীর আহমেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলা হয়, তার ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করায় সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনি নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানীতে একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুই হাসপাতালে ২৫০ করে মোট ৫০০ বিছানা রয়েছে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed