Main Menu

ফেঞ্চুগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরে ডুবে সুলতান মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন কলোনির বাসিন্দা সাগর মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন পুকুরে সুলতান ও তার সহপাঠীরা গোসল করতে নামে। সুলতান সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

Share





Related News

Comments are Closed