কাতারে করোনায় আক্রান্ত ৫০,৯০০, মৃত্যু ৩৩
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে দিনদিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুতেই যেন কমছে না সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন মানুষ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশটি নানান উদ্যোগ গ্রহণ করলেও শুধু মাত্র জনসাধারণের অসচেতনতা, সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলাফেরা এবং স্বাস্থ্য বিধি মেনে না চলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২৮ মে) স্হানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় আজকেও করোনাভাইরাসে আরও ১ হাজার ৯৬৭ জন নাগরিক নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৮৫৩ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য থেকে ১ হাজার ৯৬৭ জন করোনা সংক্রমিত রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৯১৪ জনে দাঁড়ালো।
এদিকে বুধবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ২ হাজার ১১৬ জন। এনিয়ে দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৮৮২ জন।
এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন সর্বমোট ৩৩ জন। যাদের মধ্যে ৬ জন বাংলাদেশি, ২৬ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারি নাগরিক।
এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed