কুলাউড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সুমন চৌধুরী (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের খুমিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সুমন চৌধুরী পৌর শহরের উছলাপাড়া এলাকার নুর চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসা থেকে সুমন মোটরসাইকেলযোগে উপজেলার ব্রাহ্মণবাজারে যাওয়ার পথে খুমিয়া নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন।
পরিবার ও স্থানীয়দের ধারণা কোন একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়ে ফেলে যায়। কিছুক্ষণ পরে কুলাউড়ার দিকে আসা এক সিএনজি অটোরিকশাচালক সুমনের অচেতন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়ায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed