করোনা উপসর্গ নিয়ে জৈন্তাপুরে ইউপি সচিবের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন (৩৪)।
বুধবার (২৭ মে) দুপুর ১ টায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান।
বিয়য়টি নিশ্চিত করেছেন নিহত আবুল হোসেনের ভগ্নিপতি আবু তাহের নাজিম। তিনি জানান, গত কয়েকদিন ধরে আবুল হোসেন জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দুপুর একটার দিকে তিনি মারা যান।
নিজপাট জসপুর গ্রামের সামসুল হকের পুত্র আবুল হোসেনের দেড় বছরের এক পুত্র সন্তান রয়ছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান মৃতের যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিলো তাই দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাই প্রতিবেদন আসলে রোগী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হয়ে বলা যাবে বলেও জানান এ চিকিৎসক। এদিকে মৃতের দাফন স্বাস্থ্যবিধি মেনেই করা হবে বলে যোগ করেন তিনি।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed