মৌলভীবাজার কারাগারে হৃদরোগে কয়েদির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মতলিব মিয়া (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) ভোররাতে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানোর পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলিব মিয়ার বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামে।
জেলা কারাগার সূত্র জানায়, চেক ডিজঅনার মামলায় (এনআই অ্যাক্ট) মাস দুয়েক আগে আদালতে সাজাপ্রাপ্ত হন মতলিব মিয়া। এরপর থেকে তিনি মৌলভীবাজার কারাগারে ছিলেন। বুধবার ভোররাতে হঠাৎ করে তার বুকে ব্যথা অনুভূত হলে কারা কর্তৃপক্ষ তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার কারাধ্যক্ষ আবু মুসা জানান, মৃতের শরীরের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed