সিলেটে একদিনে আরো ৪০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯৭ জনে।
সোমবার (২৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে ১৯ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮ জন এবং ঢাকার ল্যাবে মৌলভীবাজারের ৯ জন ও হবিগঞ্জের ৫ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সোমবার রাতে জানান, ওসমানীর ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩২৯ জন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।
মৌলবীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, সোমার নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। তাদের রিপোর্ট ঢাকার ল্যাব থেকে জানানো হয়েছে। এনিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে সোমার আরো ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় মোট ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে সোমবার (২৫ মে) নতুন আরও ৪০ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৯ জন, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজার জেলায় ৯৭ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৭৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৩ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed