সিলেটে ঈদের দিনে এসআই আলমগীরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ঈদের দিনে পুলিশের উপপরিদর্শক (এস আই) আলমগীর কবির (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি’র উপপরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা জানান, সোমবার (২৫ মে) বিকাল সোয়া তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আলমগীরকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল হতে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
এসআই আলমগীর কবির পরিবারসহ সিলেট নগরীর সাদিপুর, বোরহান উদ্দিন রোড এলাকায় বাস করতেন। তিনি চট্টগ্রামের মিরেসরাই থানার শিকার জমাদনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে এসআই আলমগীর কবিরের মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পুলিশ কমিশনার তাঁর শোক বার্তায় জানান, এসআই আলমগীর কবির একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তাঁর অবদান সিলেট মেট্রোপলিটন পুলিশ চিরদিন স্মরণ রাখবে।
মরহুমের জানাজার নামাজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের লাশ তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামে পাঠানো হবে।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed