সিলেটে সামাজিক দুরত্বে ঈদ উদযাপিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারী করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে সিলেটে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও তা ম্লান করেছে নভেল করোনা ভাইরাস।
এবার সিলেটে খোলা জায়গায় ঈদ জামাত না হলেও বিভিন্ন মসজিদে স্বাস্থ্য বিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদ সমূহে ছিল মুসল্লিদের ভিড়। মুসল্লিদের ভিড় সামলাতে বিভিন্ন মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। তবে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটিয়েছে।
সিলেট নগরীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে। এছাড়া, একই স্থানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। জামাতের একটিতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন। দুটি জামাতে মুসল্লিরা স্বাস্থ্য বিধি মেনে কাতারে দাঁড়ান।
নগরীর বন্দরবাজারের সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কুদরত উল্লাহ জামে মসজিদে এবার সকাল সাড়ে ৮টায় প্রথম এবং সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। সিলেট কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয় চারটি জামাত। নগরীর কুমারপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং নগরীর হাওয়াপাড়া মসজিদে সকাল ৮টায় প্রথম এবং সাড়ে সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর ১৭৫ টি ও পুরো জেলায় দুই হাজারের বেশি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি মসজিদেই শান্তিপূর্ণ ও সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ে মুসল্লিরা আন্তরিক ছিলেন।
নগরীর অধিকাংশ জায়গায় পুলিশ ও র্যাব সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে মুসল্লিদের সহযোগিতা করেছে।
এসব মসজিদে জামাত শেষে করোনাভাইরাস থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিবছর সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। তবে, এবার কেবল শাহী ঈদগাহই নয়, সিলেটের কোথাও উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
সিলেট আবহাওয়া বিভাগ সূত্রে জানায়, সিলেটে সোমবার ভোর রাত থেকে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টিপাত হয়। বিরুপ আবহাওয়ার মধ্যেও মসজিদসমূহে মুসল্লিদের ভিড় পরিলক্ষিত হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে খোলা জায়গায় এবার ঈদ জামাত না হলেও সিলেট নগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরিত নির্দেশাবলি অনুসরণপূর্বক মুসল্লিরা ঈদের জামাত আদায় করেছেন বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed