পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের ঈদ শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সহ সমগ্র দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বানীতে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মুসলমানদের এবারের ঈদ হচ্ছে সম্পুর্ন ভিন্ন। এ ধরনের ঈদ জীবনে আমরা উদযাপন করব তা কখনো চিন্তা ও করিনি। আমাদের ঈদটা হলো একে অন্যের সঙ্গে আলিঙ্গন করব,সাক্ষাৎ করব,মোলাকাত করব এটাই আমরা সারা জীবন জেনে এসেছি। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারনে সরকার ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, তারা বলেছেন করোনার ঝুকি এড়াতে ঈদের নামাজে নিরাপদ দুরত্ব বজায় রেখে সবাইকে নামাজ আদায় করতে হবে, একে অন্যের সঙ্গে আলিঙ্গন করা যাবেনা, তাই স্বাস্থ্যবিধি মেনে চলে ধর্মীয় এ বৃহৎ এ অনুষ্টানটি সম্পাদন করার জন্য সকলের প্রতি আহবান জানান পররাষ্ট্র মন্ত্রী।
ড. মোমেন বলেন, করোনার ভয়ানক অভিশাপ আমাদের দেশ থেকে দ্রুত দুরে যাক,আমরা করোনামুক্ত,আপদমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যাশা করছি। এ জন্য মহান আল্লাহর কাছে সবাইকে দেওয়া করার আহবান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে লক্ষ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষনা করেছেন। বিভিন্ন প্রকার অনুদান চালু করেছেন,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর সুফল ভোগ করতে শুরু করছেন। এ প্রনোদনা প্যাকেজ পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশে উন্নয়নের গতিধারা বহাল থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, বর্তমান লকডাউনের কারনে শ্রমজীবী,দিনমজুর, কর্মহীন মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে প্রায় দেড় কোটি লোকের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়াও দরিদ্র মানুষের সহয়তার জন্য সরকার যা যা প্রয়োজন সব করছে এবং করবে এবারের রিলিফ বিতরন কার্যক্রম অন্যান্য সময়ের তুলনায় সুষ্ঠু ও সুন্দর হচ্ছে বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী এ কার্যক্রমের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনী, দলীয় নেতাকর্মী সহ সবাইকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের দুঃসময়ে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠান, সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন এ পৃথিবীতে আমরা কেহই চিরদিন বাঁচবোনা,তাই সুযোগ মতো সাধ্যমতো বর্তমান দুর্দিনে মানুষের কল্যানে পাশে দাড়াঁন,এতে মহান আল্লাহ ও অনেক খুশি হবেন।পররাষ্ট্র মন্ত্রী মহান আল্লাহর কাছে দেশ-বিদেশের সকলের সু স্বাস্থ্য কামনা করে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারন একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে পরিস্থিতি মোকাবেলা করার ও অনুরোধ জানান।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed