করোনায় এনএসআই কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা নাছির উদ্দিনের (৫৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
রবিবার (২৪ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। নাছির উদ্দিন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মে) রাত ১১টা ৩০ মিনিটে মারা যান।
নাছির উদ্দিন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তিনি নগরীর খুলশী নাসিরাবাদ এলাকায় বসবাস করতেন।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা শনাক্ত হওয়ার পর গত ১৯ মে বেলা ১২টায় হাসপাতালে ভর্তি হন নাছির উদ্দিন। গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed