সিলেটে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে তিনি মারা জান বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, সিলেট নগরীর আখালিয়া এলাকার এ বৃদ্ধ শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত এমন উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃতের যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিলো তাই দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাই প্রতিবেদন আসলে রোগী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হয়ে বলা যাবে বলেও জানান এ চিকিৎসক।
এদিকে মৃতের শেষকৃত্য অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনেই করা হবে বলে জানান তিনি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed