সিলেটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন এম এ মতিন (৭২) মারা গেছেন।
শুক্রবার (২২ মে) রাত ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে এদিন সকালে তিনি করোনাভাইরাসের উপসর্গ গিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, মৌলভীবাজারের সাবেক ওই সিভিল সার্জন করোনার উপসর্গ নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিন মধ্যরাতে নগরীর মানিকপীর গোরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।
নগরীর উপশহরের বাসিন্দা ডা. এমএ মতিন মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে অবসর গ্রহণ করেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রাত ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশনের উদ্যোগে ডা. এমএ মতিনের দাফন সম্পন্ন হয়। দাফন কাজে ইসলামী ফাউন্ডেশন সহযোগীতা করে।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed