Main Menu

শফিউল আলম চৌধুরী নাদেল করোনাক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবলীগের নেতা আব্দুল লতিফ রিপন।

তিনি জানান, কয়েকদিন আগে সামান্য জ্বর অনুভব হওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেল গত বুধবার (২০ মে) করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা পরীক্ষাগারে দিয়েছিলেন। আজ শুক্রবার জানা গেছে তিনি করোনা পজিটিভ।

শফিউল আলম চৌধুরী নাদেল এখন বাসায় সুস্থ আছেন। সিলেটসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed