Main Menu

সিলেট বিভাগে করোনা আক্রান্ত বেড়ে ৫৬৩ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আজ শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬৪ জন মিলিয়ে এ বিভাগে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৩ জনে। স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য।

স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (২১ মে) একদিনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জ ২১ ও মৌলভীবাজারে ২৫ জন করে আক্রান্ত হয়েছেন।

বুলেটিনে জানানো হয়, মোট আক্রান্ত ৫৬৩ জনের মধ্যে সিলেটে ২৩৬ জন, হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজারে ৮৩ জন। এছাড়া, এ বিভাগে এ পর্যন্ত ১৫৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয় বুলেটিনে। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৮ জন রয়েছেন।

বুলেটিনের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ১৬৯ জনের মধ্যে সিলেটে ৫০ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিভাগে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮ জন মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed