দেশে করোনায় আরো ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬৯৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২৪ জন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ২০৪। আর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ঢাকার ১৩ জন। এছাড়া হাসপাতালে ১৫ জন, বাড়িতে আটজন মারা গেছেন। একনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮৮ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০ জন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed