চা শ্রমিকের দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক চা শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২০ মে) দুপুর ২টায় নগরীর আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে বাগান প্রতিনিধিদের নিয়ে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরআগে সকালে বিভিন্ন বাগানের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা সহ সভাপতি ময়না কর্মকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, ফেডারেশেনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশনের সন্দিপ রঞ্জন নায়েক,রত্না বশাক,নিপা মোদি, মনি দাশ, বিজয় মোদি প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনার দুর্যোগকালেও চা-শ্রমিকরা বাগানে বাগানে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। ফলে চা-শ্রমিকদের করোনা সুরক্ষা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। সকল বাগানে স্বাস্থ্য বিধি প্রটোকল মেনে শ্রমিকদের দিয়ে কাজ করাতে হবে। শ্রমিকদের করোনায় আক্রান্ত হলে চিকিৎসার দায়িত্ব বাগান মালিক এবং সরকারকে নিতে হবে। করোনা আক্রান্ত শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রব্য মূল্য, পে-কমিশন এবং জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের ২০১৫ সালের সুপারিশ বিবেচনা করে চা-শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৪০০ টাকা দিতে হবে। রেশন হিসেবে সপ্তাহে শ্রমিক প্রতি ৫ কেজি এবং নির্ভরশীল প্রতিজনে ৩ কেজি চাল ও প্রতিমাসে ২ কেজি চা পাতা দিতে হবে। নিরিখের অতিরিক্ত কাঁচাপাতার উৎপাদন এবং ছুটির দিনে কাজ করার জন্য দ্বিগুণ হারে মজুরি দিতে হবে।
নেতৃবৃন্দ আর বলেন, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, চা-শ্রমিক সন্তানদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কোটা ও শিক্ষা ভাতার ব্যবস্থা করা, প্রতি বাগানে পর্যাপ্ত চিকিৎসা উপকরণ, ডাক্তার ও ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। বাগানের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা ব্যয় মালিককে বহণ করতে হবে। চাষাবাদের জন্য প্রদত্ত জমির বিপরীতে সরকার নির্ধারিত ভূমিকরের অতিরিক্ত রেশন কাটা যাবে না। স্বাস্থ্য সম্মত বাসস্থান, ঘরে ঘরে বিশুদ্ধ পানীয়জল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে এবছরের পরিবর্তে ২০২১ সালের ২০মে চা শ্রমিক দিবসের শতবর্ষ ব্যাপক আয়োজনে পালনের ঘোষনা দেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed