সিলেট ছাড়লেন আরো ২৭৫ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ছেড়েছেন আরও ২৭৫ ব্রিটিশ নাগরিক। সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যাবেন তারা।
বুধবার (২০ মে) সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা নিয়ে যাওয়া হয় তাদের।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ সকালে দুটি ফ্লাইটে ওসমানী থেকে ২৭৫ ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন যুক্তরাজ্যে রওয়ানা হন। এরপর ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ৬ষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন এবং ৭ মে অষ্টম দফায় ১৪৪ জন ব্রিটিশ নাগরিক ফিরে যান।
অবশ্য এসব যাত্রী সরাসরি যুক্তরাজ্যে যাননি। প্রথমে তাদেরকে বিমানযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে দেশের অন্যান্য স্থানের যাত্রীদের নিয়ে যুক্তরাজ্যে যায় বিমান।
সবমিলিয়ে গত ২১ এপ্রিল থেকে আজ বুধবার (২০ মে) পর্যন্ত ৯টি ফ্লাইটে ১৩৭৮ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকার, এয়ারলাইন্স এবং স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করছি। এক্ষেত্রে আমাদের অগ্রাধিকার হলো- শারীরিকভাবে অসুস্থরা। করোনাভাইরাসের প্রসারের পর থেকেই ব্রিটিশ সরকার নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে উদ্যোগ অব্যাহত রেখেছে। করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed