সিলেটে বিভাগে করোনাক্রান্ত ৪৬০, সুস্থ হলেন ১৩৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আজ বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৪৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৪ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩০ শতাংশ। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৫৫ জন ও মৌলভীবাজারে ৭ জন রয়েছেন।
এদিকে বর্তমানে আক্রান্তদের মধ্যে হাসপাতালে আছেন ১৫৮ জন। বাকিরা সকলেই বাসায় চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূ্ত্রে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ২ জন।
মোট শনাক্ত হওয়া ৪৬০ জনের মধ্যে সিলেট জেলায় ১৮৬ জন, হবিগঞ্জে ১৩১ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed