বিশ্বনাথ থানায় আরো ৭ পুলিশ করোনাক্রান্ত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের আরো সাতজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন এসআই, একজন এটিএসআই ও চারজন কনস্টেবল। এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী।
মঙ্গলবার (১৯ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পজিটিভ রিপোর্ট আসা পুলিশ সদস্যরা হলেন এসআই ওসমান গণি ও মোয়াজ্জেম হোসেন, এটিএসআই সিরাজুল ইসলাম এবং কনস্টেবল কামরুল ইসলাম, এম ডি সোহাগ মিয়া, কাওছার আহমদ ও রাব্বী ইসলাম।
এরআগে গত ১৬ মে তাদের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিলো।
জানা গেছে, তারা রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত এসব পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপর তাদের সিলেট নগরীর পুলিশ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed