সিলেটে আরো ২৮ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আরো ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ২১ জন ও সুনামগঞ্জ জেলায় ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬০ জনে।
মঙ্গলবার (১৯ মে) রাতে নতুন আক্রান্ত ২৮ জনের তথ্য নিশ্চিত করেছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ২১ রোগী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে বাকি ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সিলেটে শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে বিশ্বনাথ উপজেলার ৭ জন. শহীদ সামসুদ্দিন হাসপাতালে চিকিৎধীন ৬ জন, গোলাপগঞ্জের ৩ জন, ওসমানীনগরের ২ জন ও কানাইঘাটের একজন। পুলিশ সদস্য, কারারক্ষী, চিকিৎসকসহ সাধারণ জনগণ রয়েছেন। এদিকে ময়মনসিংহে শনাক্ত হওয়ার সকলেই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার। তাদের মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিশু ও স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারের দুইজন কারারক্ষী ও মহানগর পুলিশের একজন পুলিশ সদস্য রয়েছেন। এনিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।
অন্যদিকে সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান মঙ্গলবার ধর্মপাশা উপজেলা থেকে ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে যার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে উপজেলা প্রশাসনের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, হাসপাতালের এক আক্রান্ত নার্সের আত্মীয়, আরও এক নার্সের স্বামী, দুইজন কর্মচারী, আগে আক্রান্ত হওয়া এক কর্মচারীর নানী ও হাসপাতালে ভর্তি থাকা এক শিশু আক্রান্ত রয়েছে। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। এ নিয়ে ধর্মপাশায় মোট শনাক্ত হয়েছে ১৪ জন এবং জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮২ জন।
মঙ্গলবার (১৯ মে) নতুন সিলেট জেলায় আরও ২১ জন ও সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় ৭ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৬ জন, সুনামগঞ্জে ৮২, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed