Main Menu

দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১২৫১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জনে। এছাড়া নতুন করে আরও ১২৫১ জন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৫ হাজার ১২১ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন। ঢাকা সিটিতেই রয়েছেন সাতজন। চট্টগ্রাম বিভাগের চারজন এবং ময়মন‌সিং‌হ, ব‌রিশাল ও খুলনা বিভা‌গের একজন ক‌রে রয়েছেন।

এছাড়া এই সময়ে আরও ৪০৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৪ হাজার ৯৯৩ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি।

তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

Share





Related News

Comments are Closed