Main Menu

সিলেটে তিন দিনে ১০ সেবিকা করোনাক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: গত তিনদিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ জন সেবিকার (নার্স) শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) নতুন করে এই হাসপাতালের ২ সেবিকার করোনা শনাক্ত হয়।

এরআগে গত শনিবার এই হাসপাতালের ৫ জন এবং রোববার আরো ২ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালের একজন সেবিকার করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা শনাক্ত হওয়া ১০ সেবিকার মধ্যে ৩ জন শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয় বলে জানান এই মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১১ জনই সিলেট জেলার। এদের মধ্যে দুইজন সেবিকা রয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।

Share





Related News

Comments are Closed