Main Menu

ঢাকা ছাড়লেন ১১৬১ কানাডিয়ান নাগরিক

বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে আটকে পড়া কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ৩৫০ জনের একটি দল ঢাকা ছেড়েছেন। এটি ঢাকা থেকে ছেড়ে যাওয়া কানাডিয়ানদের চতুর্থ ও শেষ দল।

সোমবার (১৮ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ফ্লাইটি কাতার হয়ে কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় জানানো হয়, সোমবার (১৮ মে) কানাডিয়ান নাগরিকদের চতুর্থ এবং শেষ ফ্লাইটি ৩৫০ জনের বেশি নাগরিক ঢাকার বিমানবন্দর ছেড়েছে। ফ্লাইটি কাতার হয়ে টরেন্টোতে পৌঁছাবে। এক বার্তায় কানাডার হাইকমিশনার বেনয়া প্রিফন্তানে কানাডিয়ানদের দেশের ফেরাতে সাহায্য করায় বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।

করোনা পরিস্থিতির মধ্যে গত ১৪ এপ্রিল ২১৪ জন কানাডিয়ান নাগরিকদের প্রথম দলটি ঢাকা ছেড়ে যায়। এরপর তিন দিনের মাথায় দ্বিতীয় ফ্লাইটটি ২৫৭ জন কানাডিয়ান নিয়ে ঢাকা ছেড়ে যায়। এ নিয়ে তিনটি ফ্লাইটে মোট ৮১১ জন কানাডিয়ান দেশে ফিরেছেন। আর আজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন আরও ৩৫০ জন কানাডিয়ান।

Share





Related News

Comments are Closed