দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল চালু
বৈশাখী নিউজ ডেস্ক: চালু হলো দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই হাপাতাল নির্মাণ করা হয়েছে। যেখানে করোনা আক্রান্তদের আইসোলেশন সুবিধাসহ রোগীদের জন্য থাকছে আইসিউ সুবিধা।
হাসপাতাল উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সতর্ক করে বলেন, স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরো বাড়বে।
দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল। এখানে করোনা রোগীদের আইসিও থেকে শুরু করে অইসোলেশন ইউনিটসহ সব ধরনের সুযোগ সুবিধা থাকছে।
এরই মধ্যে হাপাতালে যোগ দিয়েছেন ১৯১ জন ডাক্তার। হাসপাতালে সব যন্ত্রপাতি স্থাপনের সাথে সাথে বাকি ডাক্তার এবং নার্সরাও যোগ দেয়ার কথা রয়েছে।
দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত হওয়া ২০১৩ শয্যার আইসোলেশন ইউনিট এবং ৭১ শয্যার আইসিও সুবিধা রেখে হাসপাতালটি আজ রোববার (১৭ মে) অনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করে বসুন্ধরা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যানবাহন থেকে শুরু সব খানে স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে করোনা সংক্রমণ। তাই আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার আহ্বান মন্ত্রীর।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রিকশা, সিএনজি থেকে জটলা করে করোনা ছড়ায়। ফেরিঘাট, দোকানের সামনে জটলা দেখে আমরা আতঙ্কিত হই। কারণ এতে সংক্রমণ বাড়ে। আর বাড়ছেও।
তিনি বলেন, ‘আমরা সবাই লক্ষ্য করছি, কিছু দিনে সংক্রমণ অনেকটা বেড়েছে। আমরা যদি বাইরে যাওয়া না কমাই তাহলে সংক্রমণ বাড়তেই থাকবে।’
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য গত ১২ এপ্রিল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অস্থায়ী হাসপাতালের কাজ শুরু হয়। রবিবার এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এখানে সব মিলিয়ে ২ হাজার ১৩টি শয্যা রয়েছে। আইসোলেশন সেন্টার হিসেবে এটি এখন দেশের সবচেয়ে বড়। এখানে ৪০০টি বেডে একসঙ্গে অক্সিজেন দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সরকারের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কোভিড-১৯ হঠাৎ করে এসেছে। এর কোনও চিকিৎসা না থাকায় উন্নত-অনুন্নত সব দেশই বিপাকে পড়েছে।’
তিনি বলেন, ‘চায়না বৃহৎ শক্তি, কোভিড মোকাবিলায় তারাও এলোমেলো হয়ে গেছে। এখনও তারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ইউরোপ-আমেরিকা হিমশিম খাচ্ছে। সব জায়গায় করোনা আঘাত হানছে। আমরাও এর বাইরে নই। তবে আমরা শুরু থেকেই রোগটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।’
জানা গেছে বসুন্ধরার এই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৪১ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে সরকার।
Related News
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুRead More



Comments are Closed