জকিগঞ্জ থানার এএসআই তাজুল করোনাক্রান্ত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের একজন এএসআই করোনায় আক্রান্ত হয়েছেন।
১৬ মে শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ওই কর্মকর্তার করোনা পজেটিভ হিসেবে রিপোর্ট আসে।
রোববার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মেহেদী।
তিনি জানান, জকিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম করোনায় আক্রান্ত (পজেটিভ) হয়েছেন। শনিবার রাতেই তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন ১১জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাজুল ইসলাম ছাড়া বাকি ১০ জনের ফলাফল নেগেটিভ এসেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে পুলিশ সুপারের পরামর্শে তাকে সিলেট পুলিশ হাসপালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এর আগে গত ১৩ মে করোনা উপসর্গ নিয়ে জকিগঞ্জ থানার ওবায়দুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর নমুনা পরীক্ষা হলে ফলাফল নেগেটিভ এসেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed