সিলেট বিভাগে আরও ৩২ জন করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিভাগে নতুন করে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন সিলেট জেলার, ১১ জন হবিগঞ্জ, ২ জন মৌলভীবাজার ও একজন সুনামগঞ্জ জেলার। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯১ জন।
শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এই তিন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সিলেটে বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেটের ১৮ জনের খবর নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। অন্যদিকে হবিগঞ্জে নতুন আক্রান্ত হওয়া ১১ রোগীর তথ্য নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান। এছাড়া সুনামগঞ্জে একজন আক্রান্তের খবর নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। একইদিনে মৌলভীবাজারে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সিলেটের নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৪ জনই জেলার গোলাপগঞ্জ উপজেলার জানিয়ে ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত লিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে ১৮টি পজিটিভ আসে। এদের বেশির ভাগই গোলাপগঞ্জ উপজেলার। আর বাকিরা সিলেট নগরের স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই সেবিকা ও করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সেবাদান কেন্দ্র সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১ জন ব্রাদার রয়েছেন। তবে বাকী অন্য জনের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হবিগঞ্জে নতুন আক্রান্ত হওয়া ১১ রোগীর তথ্য নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান বলেন, শনিবার রাতে ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছে। তাদের মধ্যে সদর উপজেলার ৯ জন ও বানিয়াচং উপজেলায় দুইজন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ বলেও জানান তিনি।
এদিন সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। কিন্তু তিনি কোন ল্যাবের পরীক্ষায় শনাক্ত হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
একইদিনে মৌলভীবাজার জেলায় নতুন করে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া দুজনই জুড়ী উপজেলার। এদের মধ্যে একজন নারী রয়েছেন।
শনিবার (১৬ মে) রাত পর্যন্ত সিলেট বিভাগে ৩৯১ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ১২৯ জন ও মৌলভীবাজারে ৫৯ জন।
সিলেট বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed