সিলেটে আরো ১৮ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩৪ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা হয। এরমধ্যে ১৮টি পজেটিভ আসে।
তবে ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, শনিবার শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই সিলেটের গোলাপগঞ্জের। অন্যজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা।
এনিয়ে সিলেট সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৭ জন।
এর মধ্যে সিলেট জেলায় ১৩৪, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
এছাড়া সিলেটের চার জেলার মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জের ২২ জন নিয়ে মোট ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থতা লাভ করেননি।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed