সিলেটে দুই চিকিৎসক শামসুদ্দিনের আইসিইউতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বর্তমানে দুই চিকিৎসককে সেবা প্রদান করা হচ্ছে।
এর মধ্যে একজন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক, অন্যজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি স্বাস্থ্য কর্মকর্তা (ইমার্জেন্সি মেডিকেল অফিসার)। দিলীপ কুমার করোনা পজিটিভ হলেও ওই কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. দিলীপ কুমার ভৌমিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ছিলেন। অবসরে যাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে গাইনি বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
নমুনা পরীক্ষায় গত ৪ মে দিলীপ কুমার ভৌমিক করোনাক্রান্ত বলে শনাক্ত হন। প্রথমে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হয়। গত ১০ মে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়।
এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই জরুরি স্বাস্থ্য কর্মকর্তা গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। তার বাসা নগরীর উপশহরে। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাখা হয়েছে আইসিইউতে।
সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, এই স্বাস্থ্য কর্মকর্তার করোনা পরীক্ষা করানো হয় গতকাল শুক্রবার। তবে ফলাফল নেগেটিভ আসে। আজ শনিবার আরেকবার তার করোনা পরীক্ষা করানো হবে।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে দেশে চিকিৎসকদের মধ্যে প্রথম মারা যাওয়া মঈন উদ্দিন সিলেটের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। ৫ এপ্রিল আক্রান্ত শনাক্ত হওয়ার পর ১৫ এপ্রিল তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed