৭ চিকিৎসকের করোনা জয়, কাজে যোগদান
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা জয় করলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাত চিকিৎসক। করোনামুক্ত হয়ে আজ শনিবার (১৬ মে) কাজে যোগদান করেছেন তারা।
গত এপ্রিল মাসের বিভিন্ন সময়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।কোয়ারেইন্টাইনে থেকে চিকিৎসা নিয়ে তারা গত ১ মে করোনামুক্ত হন। এরপর তারা ১৪ দিন বাসায় বিশ্রামে ছিলেন।
এই সাত চিকিৎসক হলেন- ডা. কিশোর কুমার ধর, ডা. রাইনা মাসনুন, ডা. দেবারতি দাস , ডা. ওবাইদুর রহমান, ডা. মহাইমিনুল ইসলাম, ডা. তানজিদা শারমিন ও ডা. শিহাবুল হক ফয়সাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, গত ৪০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসকসহ ২২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের সেবা দিতে গিয়েই তারা আক্রান্ত হন।
ভৈরবে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ জন। তাদের মধ্যে এসিল্যান্ড, ১১ পুলিশ ও ২২ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্য শুক্রবার (১৫ মে) পর্যন্ত ৪০ জন সুস্থ্য হয়েছেন। করোনা থেকে সুস্থ্য হয়ে শনিবার সাতজন চিকিৎসক কাজে যোগদান করেছেন।
এছাড়াও করোনা উপসর্গ নিয়ে শুক্রবার অমিও দাস নামে এক মৎস্য ব্যবসায়ী মারা গেছেন।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed